কলকাতায় হোটেলে আগুন, সাতক্ষীরার দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ভারতের কলকাতার নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে সাতক্ষীরার কালিগঞ্জের দুই বাসিন্দা রয়েছেন।
নিহতদের একজন আলিমুজ্জামান সাজু (৪৫)। তিনি উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে ও ঘের ব্যবসায়ী। চিকিৎসার জন্য ৫-৬ দিন আগে ভারতে গিয়েছিলেন তিনি। বুধবার বাড়ি ফেরার কথা থাকলেও আগুনে তার মৃত্যু হয়।
অপর নিহত ব্যক্তি একই উপজেলার রেবতী সরকার। তার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত ২টার দিকে ওই হোটেলে আগুন লাগে। এখন পর্যন্ত এ ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। হোটেলটিতে ২৫ জন বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানিয়েছে, বিষয়টি জানার পর বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
























