করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১৪ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারও ১১৪ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৬২৭ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও চার হাজার ৯৬৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ১১৪ জনের মধ্যে পুরুষ ৬২ জন ও নারী ৫২ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৯২ জন, বেসরকারি হাসপাতালে ১৫ জন ও বাড়িতে সাতজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৩ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে ৩৩ হাজার ৬৪০টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন সাত হাজার ৮০৮ জন। বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৩৪ জন, চট্টগ্রামে ২৯ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনায় ১৩ জন, বরিশালে চারজন, সিলেটে নয়জন, রংপুরে ছয়জন ও ময়মনসিংহ বিভাগে ছয়জনের মৃত্যু হয়। এদকি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে সংস্থাটির মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম জানান, আগস্ট মাসেই মোট দুই লাখ ২৯ হাজার ৪৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।


























