০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

এপিবিএন আইনের গেজেট প্রকাশ, বাড়ল ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৫০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। রাষ্ট্রপতির সম্মতির পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আইনটির গেজেট প্রকাশ করা হয়। রহিত করা হলো ‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯’।

গেজেটে আইনটিকে ‘২০২৬ সালের ১১০নং আইন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে ১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স বাতিল হয়ে নতুন আইন কার্যকর হলো।

সংসদে পাসের পর গেজেট প্রকাশ

এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬ কণ্ঠভোটে পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করেন।

নতুন আইনে এপিবিএনকে বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি বিশেষায়িত ইউনিট হিসেবে গঠন ও পরিচালনার কথা বলা হয়েছে।

আইনের আওতায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন, পার্বত্য ব্যাটালিয়ন, বিমানবন্দর ব্যাটালিয়ন এবং সরকার নির্ধারিত অন্যান্য বিশেষ ব্যাটালিয়ন থাকবে।

ফৌজদারি অপরাধ তদন্তে সরাসরি ক্ষমতা

নতুন আইনের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি হলো এপিবিএনের ফৌজদারি অপরাধ তদন্তের সরাসরি আইনি ক্ষমতা।

নিজস্ব অধিক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত আইন অনুসরণ করে এপিবিএন সদস্যরা অপরাধস্থলে প্রবেশ করতে পারবেন। একই সঙ্গে তল্লাশি, আলামত ও মালামাল জব্দ এবং সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তারের ক্ষমতাও দেওয়া হয়েছে।

তথ্য প্রকাশে বিধিনিষেধ

নতুন আইনে এপিবিএনের সদস্যদের দাফতরিক ও সংবেদনশীল তথ্য প্রকাশের বিষয়েও বিধান রাখা হয়েছে।

কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইলেকট্রনিক গণমাধ্যম বা সংবাদপত্রে তথ্য, দাফতরিক দলিল কিংবা স্পর্শকাতর বিষয় প্রকাশ করতে পারবেন না। পাশাপাশি এসব তথ্য প্রকাশে অন্য কাউকে সহযোগিতাও করা যাবে না।

গেজেট প্রকাশের মধ্য দিয়ে সংসদে পাস হওয়া এপিবিএন বিলটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হলো।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এপিবিএন আইনের গেজেট প্রকাশ, বাড়ল ক্ষমতা

আপডেট সময় : ১২:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬