এখনই লিওনেল মেসিকে খেলোনোর ঝুঁকি নেয়নি পিএসজি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
প্যারিসের পাক দি ফ্রাঁসে লিগ ওয়ানের ম্যাচটিতে স্টার্সবুর্গের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে পিএসজি। দলের হয়ে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, মাউরো ইকার্দি, ইউলিয়ান ড্রাক্সলার ও পাবলো সারাবিয়া। গোল করার পাশাপাশি দুটি গোলে অবদান রেখেছেন এমবাপ্পে।
ক্লাবের নতুন সদস্য হওয়ায় এখনই লিওনেল মেসিকে খেলোনোর ঝুঁকি নেয়নি পিএসজি। তাই পরিবার নিয়ে ভিআইপি গ্যালারিতে বসেই খেলা উপভোগ করলেন আর্জেন্টাইন তারকা। গ্যালারিতে তাঁর সঙ্গে ছিলেন নেইমার, ডি মারিয়া, পারেদেসরাও। বড় তারকাদের ছাড়া অবশ্য জয় পেতে সমস্যা হয়নি পিএসজির। কিলিয়ান এমবাপ্পে-ইকার্দিদের দুর্দান্ত পারফরম্যান্সে স্টার্সবুর্গের বিপক্ষে জয় তুলে নিল মাওরিসিও পচেত্তিনোর দল। দুটি গোল করেছে স্টার্সবুর্গও। তাদের হয়ে জালের দেখা পেয়েছেন কেভিন গামেইরো ও লুদোভিক আজোক



























