একদলীয় বাকশালের সঙ্গে গণতন্ত্রের পরিবেশ এক হতে পারে না : ড. মঈন খান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৭৮১ বার পড়া হয়েছে
একদলীয় বাকশালের সঙ্গে গণতন্ত্রের পরিবেশ এক হতে পারে না, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। সুস্থ গণতন্ত্রের স্বার্থে বিরোধী দলকে মত প্রকাশের স্বাধীনতা দেয়ার আহ্বান জানান তিনি।
দুপুরে গাজীপুরের টঙ্গীর গুশুলিয়া এলাকায় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরে মেডিকেল কলেজটিতে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল ও অ্যাপ্রন পরিয়ে বরণ করে নেয়া হয়।



























