উজানের ঢল ও ভারী বৃষ্টিতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে তিস্তা নদীর পানি
- আপডেট সময় : ০১:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
ফলে নদীপাড়ের মানুষের মধ্যে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তার পানি সমতলে বৃদ্ধি পেয়েছে এবং ডালিয়া ও কাউনিয়া পয়েন্ট দিয়ে সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। পরিস্থিতির অবনতি হলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে। এদিকে আগামী পাঁচ দিন দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

























