ঈদযাত্রায় প্রস্তুতি : সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে কোচ মেরামত
- আপডেট সময় : ১১:২৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে পুরোদমে কোচ মেরামতের কাজ। জনবল সংকটের মধ্যেও মাত্র ২৩ শতাংশ কর্মী নিয়ে ১ শত ২৭টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে সামনে রেখে মেরামতকৃত কোচগুলো রেলবহরে যুক্ত করা গেলে যেমন যাত্রীভোগান্তি কমবে, তেমনি নিরাপদ ও স্বস্তিদায়ক হবে ঈদযাত্রা। তবে সীমিত জনবল নিয়েও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে নিরলসভাবে কাজ করছেন কারখানার কর্মকর্তা-কর্মচারীরা।
এভাবেই কর্মযজ্ঞ চলছে, সৈয়দপুর রেলওয়ে কারখানার ২৯টি ওয়ার্কশপে। ব্যস্ত শ্রমিকরা… ত্রুটিপূর্ণ ও জরাজীর্ণ কোচগুলো মেরামত করছে।
মেরামতের পর ত্রুটিপূর্ণ ও জরাজীর্ণ কোচগুলো ফিরে পাচ্ছে নতুন জীবন। আসছে ঈদ-উল-ফিতরে ঘরমূখো মানুষকে নিরাপদে পৌঁছে দিতেই তাঁদের এই প্রচেষ্টা। তবে, জনবলের চরম সংকটে হিমশিম অবস্থা। নির্ধারিত সময়ে বগি হস্থান্তরের জন্য অতিরিক্ত সময় কাজ করছেন শ্রমিকরা।
ঈদের আগেই মেরামত হবে ১’শ ২৭টি কোচ। ইতোমধ্যে মেরামত শেষে রেলের ট্রাফিক বিভাগে হস্তান্তর হয়েছে ৯৯টি। সীমাবদ্ধতা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যেই বাকী বগিগুলো হস্তান্তর সম্ভব হবে বলে জানান কর্মকর্তারা।
মাত্র ২৩ শতাংশ জনবল দিয়ে চলছে দেশের সর্বোবৃহৎ এই রেলকারখানাটি। কারখানাটিতে মঞ্জুরীকৃত দুই হাজার ৮৫৯ পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৬৬৪ জনবল।
























