ইরান পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যানে হতাশ বাইডেন
- আপডেট সময় : ০৯:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
ইরান পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসার ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করায় হতাশা প্রকাশ করেছে বাইডেন প্রশাসন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওয়াশিংটন বলেছে, তারা বিষয়টি নিয়ে অর্থবহ কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। এ নিয়ে পরমাণু সমঝোতার বাকি পাঁচ দেশ চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও জার্মানির সঙ্গে আলোচনা করবে ওয়াশিংটন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করার পর পরই মার্কিন সরকার তার এ অবস্থান ঘোষণা করল। খাতিবজাদেহ রোববার বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপ সম্প্রতি যে অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিয়েছে, তার জন্য বর্তমান সময়কে উপযুক্ত মনে করছে না তেহরান। এই সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশের সাম্প্রতিক অবস্থান বিবেচনায় নিয়ে ইরান আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি ।
















