ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সংরক্ষণের জন্য প্রস্তুত রাশিয়া : পুতিন
- আপডেট সময় : ০৩:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে যাওয়া এবং সেখানেই সংরক্ষণ করার জন্য তারা প্রস্তুত। শনিবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এর আগে ২০১৫ সালে রাশিয়া ইরানের ইউরেনিয়াম সংরক্ষণ করেছিল এবং প্রয়োজনে এবারও তা নিতে প্রস্তুত।
২০১৫ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হওয়ার পর পশ্চিমা দেশগুলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যায়, যার ফলে তা ভেস্তে যায়।
পুতিন জানান, বর্তমান যুদ্ধের সব পক্ষ সম্মত হয়েছে ইরান থেকে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সরিয়ে নেয়ার ব্যাপারে। তবে যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছে, ইউরেনিয়াম শুধুমাত্র তাদের কাছে যাবে। এ অবস্থায় ইরানও তাদের অবস্থান দৃঢ় করেছে।
পুতিন আশা প্রকাশ করেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে সংযোগ রাখার মাধ্যমে এই পরিস্থিতি শিগগিরই সমাধান হবে। তবে, পুতিনের এই বক্তব্যে ইরান এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
























