ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘নতুন কার্ড’ খেলতে চাইছে
- আপডেট সময় : ০২:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘোষিত সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ এখন শেষের দিকে। তবে এখনো নতুন করে শান্তি আলোচনার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এরই মধ্যে ইরানের পক্ষে এসেছে নতুন বার্তা। যুদ্ধের মাঠে ‘নতুন কার্ড খেলতে’ চাইছে তারা।
ইরানের পার্লামেন্টের স্পিকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, গত দুই সপ্তাহ ধরে ইরান ‘যুদ্ধক্ষেত্রে নতুন তাস দেখানোর প্রস্তুতি’ নিচ্ছে এবং ‘হুমকির ছায়ায় কোনো আলোচনা মেনে নেবে না ইরান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো চুক্তি করতে তিনি চাপের মুখে নেই। একই সঙ্গে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান সফর করবেন। ট্রাম্প আরও বলেছেন, বুধবার মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানো হবে–এমন সম্ভাবনা ‘খুবই কম’।
উপসাগরীয় অঞ্চলে রোববার ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ জব্দ করার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত রেখেছে। এ ছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে একে অপরকে দোষারোপ করছে দুই পক্ষই।
























