ইংলিশ প্রিমিয়ার লিগে ড্র করেছে ম্যানচেস্টার সিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৭৯২ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর এক লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে এভারটনের মাঠে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে ঘরের মাঠে নটিংহাম ফরেস্টের কাছে ৩-১ গোলে হেরেছে চেলসি
প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় ম্যান সিটি। ম্যাচের ৪৩ মিনিটে জেরেমি ডোকুর গোলে লিড নেয় সফরকারীরা। ৬৮ মিনিটে এভারটনের হয়ে সেই গোল শোধ দেন তিয়ের্নো বেরি। এরপর ৭৩ মিনিটে চমৎকার এক ক্রস থেকে দলের ব্যবধান দ্বিগুন করেন জ্যাক ও’ব্রায়ান। ম্যাচের ৮১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করার পথে স্কোরলাইন ৩-১ করেন বেরি। দুই মিনিটের ব্যবধানে আর্লিং হালান্ডের গোলে ব্যবধান কমায় সিটিজেনরা। ম্যাচে যখন হারের দ্বারপ্রান্তে সিটি, তখন যোগ করা সময়ের সপ্তম মিনিটে চমৎকার এক গোলে সমতা টানেন ডোকু। আর তাতে ৩-৩ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে এভারটন ও ম্যানসিটি।


























