আ’লীগ নিষিদ্ধ হবে কি না, নির্ধারিত হবে আদালতে : জাহেদ উর রহমান
- আপডেট সময় : ০৮:১৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে, দল হিসেবে আওয়ামী লীগের সম্পৃক্ততা আদালত কর্তৃক প্রমাণ হলে দলটির যতই সমর্থক থাকুক নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বলেন, কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম আইনগত ভাবে বন্ধ রয়েছে আইন অমান্য করলে করলে আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেবে। তবে লুটপাটকারী দূর্নীতিবাজ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামার সাহস থাকার কথা না, নামলেও আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, দলীয় প্রতিক বিহীন স্থানীয় সরকার নির্বাচনে আইনগত বাঁধা না থাকলে সবাই অংশ গ্রহণ করতে পারবে। ব্রিফিং এ প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমন প্রসঙ্গে উপদেষ্টা বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ায় সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে চীন সফরও সফল হবে।
























