০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক

আবুবকর ছিদ্দিক, বান্দরবান
  • আপডেট সময় : ০১:৫৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৫৬০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দেশটির ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আইনগত ব্যবস্থা নিতে তাঁদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয় বলে বিজিবি ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের ওই ১৪ নাগরিক আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধীন কিল্লাপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে তাঁদের ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়েছেন। তবে কী পরিস্থিতিতে এবং কী উদ্দেশ্যে তাঁরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো ধরনের কর্মকাণ্ড ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। অনুমতি ছাড়া সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ১৯ আগস্ট বিজিবি আটক ১৪ জনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক

আপডেট সময় : ০১:৫৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬