আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে দুই ও মাদারীপুরে একজন নিহত
- আপডেট সময় : ০২:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে দুই ও মাদারীপুরে একজন নিহত হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুর পারকোলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছে। আহত হয়েছেন দুইজন। পুলিশ জানায়, সকালে রংপুর থেকে পাবনা গামী একটি পিকআপ ভ্যান একটি ব্যাটারী চালিত অটোভ্যানকে পেছন থেকে চাপা দিলে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তারা নিহত হয়। নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার পারকোলা গ্রামের আনিসের স্ত্রী সালেকা বেগম ও চান্দুর স্ত্রী কাজলী খাতুন।
এদিকে, মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরের দলিলউদ্দিন মুন্সীর বাজার এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত হয়েছে।গেলরাতে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিকান্দার একই ইউনিয়নের মজিদ ফকিরের কান্দি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, রাতে মুন্সীর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পারাপারের সময় খুলনা গামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।



























