আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, গোপালগঞ্জ, নেত্রকোনা ও ঝিনাইদহে ৪ জন নিহত
- আপডেট সময় : ০৯:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, গোপালগঞ্জ, নেত্রকোনা ও ঝিনাইদহে ৪ জন নিহত হয়েছে।
সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এলাকায় ময়মনসিংহের ভালুকায় গাড়ীর ধাক্কায় অজ্ঞাত পথচারী নিহত হয়েছে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ওসি জানিয়েছেন, রাস্তা পারাপারের সময় গাড়ীর ধাক্কায় ঘটনাস্থলেই ওই পথচারী মারা যায়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল ও ব্যাটারী চালিত ইজিবাইকের সংঘর্ষে কলেজ ছাত্র নয়ন কর্মকার নিহত হয়েছে। আহত হয়েছেন দুইজন। গেলোরাতে রাতে কোটালীপাড়া উপজেলার রামশীল-নাগরা সড়কের বান্ধাবাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।
নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে উপজেলা শ্রমিক লীগ সহ সভাপতি মো.তোতা মিয়া নিহত হয়েছে। নিহত তোতা মিয়া দুর্গাপুর পৌর শহরের বালিকান্দি গ্রামের হাসান আলীর ছেলে। দুপুরে উপজেলার বালুঘাটের মহালের আগাড় নামক স্থানে দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, ঝিনাইদহের শৈলকুপায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে এক কিশোর নিহত হয়েছে। দুপুরে শৈলকুপা উপজেলার নাগপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



























