আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমণি
- আপডেট সময় : ০১:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
মাদক মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানিতে অংশ নিতে আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমণি। সকালে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে হাজির হন তিনি। এই আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নেয়া সংক্রান্ত শুনানি ছিলো আজ। শুনানীর পর পরীমণিসহ ৩ আসামীর অভিযোগ আমলে নিয়েছে আদালত। পরবর্তী শুনানী ১৪ ডিসেম্বর ধার্য করেছে আদালত।
এ মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন। গত ৪ অক্টোবর এ মামলায় পরীমণিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি। ১৩ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিতে ২৬ অক্টোবর দিন ধার্য করেন।এর আগে ১০ অক্টোবর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। এর পর আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। ৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর বাসায় অভিযান চালানোর পর পরীমণিকে বাসা থেকে গ্রেফতার করে রেব। বর্তমানে তিনি জামিনে আছেন।


























