আগামীকাল ঢাকা উত্তর-দক্ষিণের থানায় থানায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি বিএনপির
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের থানায় থানায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসা নেতাকর্মীদের ওপর সরকারের নির্দেশে পুলিশের নির্মম হামলা, গুলিবর্ষণ, কাঁদানে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ, লাঠিচার্জ এবং গ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে।


























