অটোরিক্সার লাইসেন্স নবায়নের দাবীতে নেত্রকোণায় মানববন্ধন ও বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
করোনাকালীন সময়ে অটোর লাইসেন্স নবায়নের টাকা কমিয়ে সময় বাড়ানোর দাবীতে নেত্রকোণায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
সকালে শহরের পৌরসভার সামনে নেত্রকোণা ব্যাটারি চালিত অটো ও মিশুক মালিক সমবায় সমিতির উদ্যেগে প্রায় দুই ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সমিতির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস কদ্দুছসহ আরো অনেকে। এসময় বক্তারা, করোনাকালে যানবাহন বন্ধ থাকায় ব্যাটারি চালিত অটোরিক্সার লাইসেন্সের টাকা কমিয়ে নবায়নের সময় বাড়ানোর জোড় দাবী জানান। আর তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা। এদিকে এরই প্রতিবাদে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরে অটো চলাচল বন্ধ থাকে। এতে সাধারণ মানুষ অনেকটাই ভোগান্তির শিকার হন।


























