৫ দফা দাবিতে সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
- আপডেট সময় : ০১:৫৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৮২৫ বার পড়া হয়েছে
‘ট্রাফিক পুলিশের হয়রানি’ বন্ধসহ ৫ দফা দাবিতে সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সিলেটের ৬টি রেজিস্ট্রার্ড পরিবহন শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে।
জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও উপ-কমিশনারের অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি-রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ, শ্রম আদালতের প্রতিনিধি নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, আলোকে পাথর কোয়ারি খুলে দেয়া, ভাঙাচোরা রাস্তা দ্রুত সংস্কার, নতুন সিএনজি চালিত অটোরিকশা বিক্রি বন্ধ এবং অটোবাইক, ব্যাটারি চালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তিনি।























