২৭ মে’র অগ্রিম ট্রেন টিকিট বিক্রি হচ্ছে আজ
- আপডেট সময় : ০৩:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার শেষ দিন, অর্থাৎ আগামী ২৭ মে’র অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারলেও, ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না। তবে সাধারণ যাত্রীদের অনুরোধে ভ্রমণের দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে। এর আগে গত ১৩ থেকে ১৬ মে পর্যন্ত পর্যায়ক্রমে ২৩ থেকে ২৬ মে’র টিকিট বিক্রি শেষ হয়েছে। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে পরবর্তী ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

























