হাম কিংবা ডেঙ্গু মোকাবেলায় সরকারের সক্ষমতা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ১৯১২ বার পড়া হয়েছে
দেশে হাম কিংবা ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রাজধানীর আগারগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনসহ মানবসম্পদ কোনো কিছুরই সংকট নেই। গত ১৭ বছরে বাজেট নির্ধারণ অনুযায়ী কাজ হয়নি, এটাই কেবল সংকটের জায়গা। তিনি আরও বলেন, এবারের বাজেটের পর সক্ষমতা আরও বাড়ানো হবে। এছাড়া, মে মাসের মধ্যই হামের প্রকোপ কমে যাবার অথবা জিরো শতাংশে চলে আসার আশা প্রকাশ করেন মন্ত্রী।


























