সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানির অভিযোগ পেলেই নেয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। প্রতিটি কাউন্টারে নির্ধারিত ভাড়ার স্টিকার এবং বাসে ভাড়ার তালিকা সংযুক্ত করা হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে জন্য মাঠে কাজ করছে মোবাইল কোর্ট। সড়কে কোরবানীর পশুর হাট না বসানোর সিদ্ধান্ত থাকলেও ক্রেতার চাপ বাড়ায় অনেক ক্ষেত্রে হাট সড়কে চলে আসছে বলে জানান তিনি। এছাড়া পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহন ও নাগরিক অসচেতনতার কারণেও মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়ছে বলে মন্তব্য করেন শেখ রবিউল আলম।
























