স্বপ্নভঙ্গ হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরের
- আপডেট সময় : ০৪:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ঘরের মাঠে স্বপ্নভঙ্গ হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ফাইনালে জাপানের ক্লাব গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে সৌদি আরবের ক্লাবটি। আর তাতে নাসরের হয়ে ট্রফিখরা আরও দীর্ঘ হলো রোনালদোর।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। বল দখলে এগিয়ে ছিল সৌদির ক্লাবটি। একের পর এক সুযোগ নষ্ট করায় ম্যাচের নিয়ন্ত্রণ হারায় স্বাগতিকরা। তবে এগিয়ে যায় গাম্বা ওসাকা। ম্যাচের ৩০ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড ডেনিজ হুমেট। গোল খেয়ে ম্যাচে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নাসর। রোনালদো ও সাদিও মানেরা একের পর এক আক্রমণ করেও জালের দেখা পায়নি। এদিকে আক্রমণ-পাল্টা আক্রমণে আর কোনো গোলের দেখা পায়নি সফরকারীরাও। শেষ পর্যন্ত ১-০ গোলের ঐতিহাসিক জয় নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর শিরোপা জিতে নেয় জাপানের ক্লাব গাম্বা ওসাকা।
























