সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত এবং আহত আরো ৫জন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৭৬৪ বার পড়া হয়েছে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাকসুদুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ৫জন।
দেশটির নাজরান শহরে এ দুর্ঘটনা ঘটে।মাকসুদুর রহমানের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন এলাকায়। নিহতের পরিবার সূত্রে জানা যায় মাকসুদুর ও তার সহকর্মীরা ট্যাক্সিযোগে কাজে যাচ্ছিলেন। তাদের ট্যাক্সি নাজরান শহরে পৌঁছার সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাকসুদুর নিহত হন। পরে পুলিশ এসে তার মরদেহ মর্গে পাঠায় এবং আহতদের হাসপাতালে ভর্তি করে।



























