সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন পদত্যাগের ঘোষণা
- আপডেট সময় : ০২:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৩০ বার পড়া হয়েছে
সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সাধারণ নির্বাচনে ক্ষমতাসীনদের চেয়ে এগিয়ে রয়েছে রক্ষণশীল জোট। তাই চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই পদ ছাড়ার কথা জানিয়েছেন দেশটির প্রথম নারী সরকার প্রধান মাগডালেনা অ্যান্ডারসন।
গতকাল সুইডেনের রাজধানী স্টকহোমে সংবাদ সম্মেলনে মাগডালেনা জানান, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। ‘পার্লামেন্টে রক্ষণশীলরা এক / দুটি আসনে এগিয়ে থাকবে। ব্যবধান কম হলেও এটা সংখ্যাগরিষ্ঠতা। তাই নির্বাচনের ফলাফল মেনে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’ গতকাল পর্যন্ত ৯৯ শতাংশ নির্বাচনী এলাকার ভোট গণনা শেষে মডারেট, সুইডেন ডেমোক্র্যাটস, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট ও লিবারেলদের জোট পার্লামেন্টে ৩৪৯ আসনের মধ্যে ১৭৬টিতে জয় পেতে যাচ্ছে। অন্যদিকে ১৭৩টি আসনে জয়ী হচ্ছে প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন মধ্য বামপন্থীরা।



























