সিলেটের নতুন মেয়রকে এসএ গ্রুপের শুভেচ্ছা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / ১৭৯২ বার পড়া হয়েছে
সিসিকের নতুন মেয়রকে এসএ গ্রুপের শুভেচ্ছা সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন এসএ গ্রুপের ব্যবস্থাপন পরিচালক সালাহউদ্দিন আহমেদ।
সিলেট নগরীর চালিবন্দরের বাসায় এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে অভিনন্দন বার্তা ও ফুলের শুভেচ্ছা পৌঁছে দেন এসএ টিভির সিলেট ব্যুরো ইনচার্জ আবু তাহের চৌধুরী, এসএ পরিবহন, সিলেট ব্রাঞ্চের ম্যানেজার শাহ আলম, হোটেল গ্র্যান্ড প্যালেসের এক্সিকিউটিভ শেফ জুলফিকার মো. জাহেদী। এ সময় নবনির্বাচিত মেয়রকে এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের লিখিত অভিনন্দন বার্তা হস্তান্তর করা হয়। এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে অভিনন্দন বার্তা ও ফুলের শুভেচ্ছা বার্তা গ্রহণ করে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করেন।














