সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে শিশুসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৭৮৮ বার পড়া হয়েছে
সিলেটে ভারী বৃষ্টিপাতে টিলা ধসে শিশুসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের সাতজনি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হয়েছেন জাবেদ আহমদ, তার স্ত্রী সুমী বেগম, ভাতিজা সাফি আহমদ এবং ভাবি শামীম আরা বেগম। সিলেটের জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগির আহমদ বলেন, ভারী বর্ষণের কারণে ভোরে টিলা ধসে ঘরের উপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শিশুসহ চার জনের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, নিহতদের টিনশেড ঘরটি টিলার নীচেই ছিল। নিহতদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এ ঘটনায় পরিবারের আরও কয়েক সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
















