সিলেট সীমান্তে ৮৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সিলেট সীমান্তে চিরুনি অভিযান চালিয়ে প্রায় ৮৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে ৪৮ বিজিবি। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে জিরা, সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, চিংড়ি রেনু, মেহেদী, চিনি ও বাসমতি চাল। এছাড়া সীমান্ত দিয়ে পাচারের সময় বিপুল পরিমাণ শিং মাছ ও রসুনও উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৪ লাখ ৭ হাজার টাকা। সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। আটক মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


























