০৪:০০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া থেকে অ্যাঞ্জেল বিনিয়োগ পেল অলীন

এস. এ টিভি
  • আপডেট সময় : ০২:১১:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৯০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন বিনিয়োগ প্রযুক্তি পণ্য উন্নয়ন, দক্ষ জনবল গঠন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে ব্যবহৃত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এন্টারপ্রাইজ প্রযুক্তি প্রতিষ্ঠান অলীন সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াভিত্তিক বিনিয়োগকারীদের কাছ থেকে একটি অ্যাঞ্জেল বিনিয়োগ সংগ্রহ করেছে।

এই বিনিয়োগ অলীন -এর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন মূলধন গবেষণা ও পণ্য উন্নয়ন দ্রুততর করা, গ্রাহক বাস্তবায়ন ও সাপোর্ট সক্ষমতা শক্তিশালী করা, বিশেষায়িত প্রযুক্তি ও ব্যবসায়িক জনবল নিয়োগ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানের উপস্থিতি সম্প্রসারণে ব্যবহৃত হবে।

অলীন ব্যবসার গ্রাহক সম্পৃক্ততা ও পরিচালন দক্ষতা উন্নত করার জন্য বাস্তবসম্মত প্রযুক্তি সমাধান তৈরি করে। প্রতিষ্ঠানটির পণ্যসম্ভারের মধ্যে রয়েছে ওমনিচ্যানেল কাস্টমার এক্সপেরিয়েন্স প্ল্যাটফর্ম, এআই-চালিত চ্যাটবট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (CRM) এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ERP) সমাধান। ব্যবসায়িক প্রক্রিয়ার গভীর বোঝাপড়ার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাকে যুক্ত করে বাস্তবে ব্যবহারযোগ্য ও পরিমাপযোগ্য ফলাফল প্রদানকারী সমাধান তৈরি করাই অলীন-এর মূল লক্ষ্য।

অলীন -এর ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মোঃ জিয়াউল হক ভূঁইয়া বলেন, ‘সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার অ্যাঞ্জেল বিনিয়োগকারীদের সমর্থন আমাদের ভিশন ও সক্ষমতার প্রতি শক্তিশালী আস্থার প্রতিফলন। আমরা এমন এআই সমাধান তৈরি করছি, যা ব্যবসার বাস্তব সমস্যা সমাধান করে, দক্ষতা বাড়ায় এবং গ্রাহক অভিজ্ঞতাকে আরও উন্নত করে। এই বিনিয়োগ আমাদের পণ্যকে আরও শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক পরিসরে দ্রুত এগিয়ে যেতে সহায়তা করবে।’

বিশিষ্ট ব্যাংকার এবং অলীন -এর বিনিয়োগকারী মামুন রশীদ বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ব্যবসার উৎপাদনশীলতা, গ্রাহক অভিজ্ঞতা ও সিদ্ধান্ত গ্রহণের ধরন দ্রুত বদলে দিচ্ছে। অলীন যে সমস্যাভিত্তিক ও ব্যবহারযোগ্য এন্টারপ্রাইজ প্রযুক্তি তৈরি করছে, তাতে আন্তর্জাতিক বাজারে বড় হওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে। একজন বিনিয়োগকারী হিসেবে আমি প্রতিষ্ঠানটির পণ্য-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, প্রতিষ্ঠাতা দলের সক্ষমতা এবং বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষায় আস্থা রাখি।’

সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীদের অংশগ্রহণ অলীন-এর আন্তর্জাতিক সম্ভাবনা ও ক্রস-বর্ডার প্রবৃদ্ধির প্রতি আস্থার প্রতিফলন। মূলধনের পাশাপাশি বিনিয়োগকারীদের অভিজ্ঞতা ও বৈশ্বিক নেটওয়ার্ক প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদারত্ব, বাজার প্রবেশ এবং গ্রাহক সম্প্রসারণেও সহায়তা করবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া থেকে অ্যাঞ্জেল বিনিয়োগ পেল অলীন

আপডেট সময় : ০২:১১:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬