০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

লাভজনক হওয়ায় নোয়াখালীতে বেড়েছে কুলচাষ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ২০১০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত কয়েক বছর ধরে ভালো দাম পাওয়ায় নোয়াখালীতে বেড়েছে কুলচাষ। গত বছর জেলায় ৯৪ হেক্টর জমিতে কুলের আবাদ হলেও চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ হেক্টরে। কুল চাষের এই সম্প্রসারণ ছড়িয়ে পড়েছে উপকূলীয় উপজেলা হাতিয়াতেও। স্বল্প খরচে লাভজনক হওয়ায় কুল চাষে ঝুঁকছেন নতুন উদ্যোক্তা ও বিভিন্ন পেশার মানুষ।

নোয়াখালীর হাতিয়া উপজেলায় দিন দিন বাড়ছে কুল চাষ। বিভিন্ন জাতের কুলের পাশাপাশি একইসাথে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। অল্প বিনিয়োগে অধিক লাভ, তাই কুল চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই।

এ এলাকার মাটিতে উৎপাদিত বলসুন্দরী,ভারতসুন্দরী ও কাস্মীরি জাতের কুলের চারা রোপণের মাত্র এক বছরের মধ্যে ফল ধরে। তাই, স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ সম্ভব।

কুলচাষের পাশাপাশি একই জমিতে সাথী ফসল হিসাবে লালশাক, মূলা,বরবটিসহ বিভিন্ন প্রকার সবজি চাষ হচ্ছে। এতে চাষিদের আয় বেড়েছে অনেক।

স্থানীয় কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে হাতিয়া উপজেলায় এবার ২৮ হেক্টর জমিতে কুলচাষে সহায়তা দিচ্ছেন তারা।

উন্নতজাত ও মানসম্মত চারা নিশ্চিত করা গেলে আগামী দিনে এই এলাকায় কুলচাষ আরো বৃদ্ধি পাবে এমনটি আশা করছেন স্থানীয় কৃষকরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লাভজনক হওয়ায় নোয়াখালীতে বেড়েছে কুলচাষ

আপডেট সময় : ০৫:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬