লক্ষ্মীপুরে আওয়ামী লীগে নেতাকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে আওয়ামী লীগে নেতা হারুনুর রশিদ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বশিকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বুধবার দিবাগত রাত একটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে কুমিল্লায় তাঁর মৃত্যু হয়। গতকাল রাত নয়টার দিকে স্থানীয় চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় হারুনুর রশিদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে কয়েকটি ফাঁকা গুলি ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

























