০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

রংপুরে একই পরিবারের চারজন হত্যা: গ্রেপ্তার দুজনের জবানিতে ভয়াবহ রাত

আশিকুর রহমান ডিফেন্স, রংপুর
  • আপডেট সময় : ০৩:৫৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ১৫৯১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তান হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের বরাতে পুলিশ জানিয়েছে, হত্যার পরও তারা ওই বাড়িতে অবস্থান করে গোসল, খাবার খাওয়া ও ইয়াবা সেবন করে।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, গ্রেপ্তার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস ইয়াবা সেবনের পর গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে প্রবেশ করেন। সেখানে শব্দ হলে গণপতি বেরিয়ে এলে গামছা পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়। পরে তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী চক্রবর্তী পার্থী ও ছেলে প্রিয়মকেও শ্বাসরোধ ও বালিশচাপা দিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, হত্যার পর তারা বাড়ির বাথরুমে গোসল করেন, খাবার খান এবং আবারও ইয়াবা সেবন করেন। আলামত নষ্ট করতে দুটি স্মার্টফোন ডিটারজেন্ট মিশ্রিত পানিতে চুবিয়ে রাখার চেষ্টা করা হয়। ডাকাতির ঘটনা হিসেবে দেখাতে ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয় এবং স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করা হয়।

পরে স্বর্ণালংকার একটি পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে রাখা হয়। পুলিশ সেগুলো উদ্ধার করেছে। শুক্রবার জুমার সময় মানুষের চলাচল কম থাকায় তারা বাড়ি থেকে বেরিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রংপুরে একই পরিবারের চারজন হত্যা: গ্রেপ্তার দুজনের জবানিতে ভয়াবহ রাত

আপডেট সময় : ০৩:৫৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬