০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ইরানের সঙ্গে আলোচনা নয়

যুদ্ধের আভাস ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ১৫৫০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের আলোচনা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে একপ্রকার যুদ্ধের আভাস দিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই বড় কিছু ঘটতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রেসিডেন্টের সরকারি বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা ইরানের সঙ্গে কোনো আলোচনা করছি না। কোনো না কোনোভাবে খুব শিগগিরই কিছু একটা হতে যাচ্ছে। অধিকাংশ মানুষ মনে করছে এটি (মার্কিন) মধ্যবর্তী নির্বাচনের পরই ঘটবে।”

ট্রাম্পের এই মন্তব্যের ঠিক আগেই মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইতোমধ্যেই এ সংক্রান্ত একটি যৌথ খসড়া পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।

নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে আরও বলা হয়, প্রস্তাবিত এই হামলাটি হবে স্বল্পমেয়াদি কিন্তু অত্যন্ত তীব্র। এতে ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি প্রধান প্রধান জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বা টার্গেট করা হতে পারে। তবে ট্রাম্প শেষ পর্যন্ত এই সামরিক অভিযানে চূড়ান্ত অনুমোদন দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

এর আগে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও সামরিক শীর্ষ কর্মকর্তা নিহত হন।

(সূত্র: টাইমস অব ইসরায়েল, নিউইয়র্ক টাইমস)

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইরানের সঙ্গে আলোচনা নয়

যুদ্ধের আভাস ট্রাম্পের

আপডেট সময় : ০১:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬