যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার
- আপডেট সময় : ০৬:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৭৯০ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। যতটুকু দাম বাড়ানো হয়েছে তারপরও সরকারকে ভর্তুকি দিতে হবে বলেও জানান তিনি। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বের অনেক দেশের তুলনায় জ্বালানি তেলের দাম বেশি বাড়ানো হয়নি। সচিবালয়ে একথা বলেন তারা।
তেলের দাম বৃদ্ধির বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন,বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরেও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে তেলের দাম সামান্য বাড়িয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে আইএমএফ’র সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরেই সচিবালয়ে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী । তিনি বলেন,তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই।
বিশ্বের সব দাতা সংস্থা সরকারকে সহযোগিতা করতে আগ্রহী।শিগগিরই বিশ্বব্যাংক ও এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান অর্থমন্ত্রী।






















