ভারত থেকে পাঁচ দিনে প্রায় ১ হাজার ১৬ মেট্রিক টন তরল অক্সিজেন এসে পৌঁছেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৬৬২ বার পড়া হয়েছে
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাঁচ দিনে প্রায় ১ হাজার ১৬ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন এসে পৌঁছেছে।
দুপুর আড়াইটার দিকে ২০ মে, টন অক্সিজেনবাহী ট্রেন বেনাপোলে পৌঁছায়। কাস্টমের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় বিকেল সাড়ে ৩টায়। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার একই পথে ভারতে ফিরবে। জানা গেছে, অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ এবং রফতানিকারক লিন্ডে ইন্ডিয়া। চলতি বছরের ২৪ এপ্রিল ভারতের ৪৮০ রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের কাজে ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করে ভারতীয় রেলওয়ে।


























