‘বিশ্বচোর’ উপাধি পাওয়া বিএনপির এখন বড় গলা : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
- আপডেট সময় : ০৮:২৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
- / ১৮৩৪ বার পড়া হয়েছে
হাওয়া ভবন করে জনগণের টাকা গিলে, দুর্নীতিতে ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ‘বিশ্বচোর’ উপাধি পাওয়া বিএনপির এখন বড় গলা’- এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ‘সরকার রিজার্ভ গিলে খেয়েছে’ বলে বিএনপি মহাসচিবের বক্তব্যের কড়া জবাব দেন তিনি। এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, ২০১৩-১৪-১৫ সালে বিএনপি গণপরিবহনের ওপর অগ্নিবোমা নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দিয়ে মানুষ হত্যা করেছে।
তারা শত শত গাড়ি পুড়িয়ে দিয়েছে, শত শত মানুষ হত্যা করেছে। এজন্য এখন পরিবহন মালিক-শ্রমিকেরা শঙ্কিত। ফলে বিএনপি যেখানেই সমাবেশ ডাকে, সেখানেই মালিক-শ্রমিকরা ধর্মঘট ডাকছে।
পরিবহন মালিক, নেতা এবং সমিতির সদস্যদের মধ্যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন দলেরই মানুষ আছে।
সুতরাং বিএনপি ঘরানার পরিবহন মালিকরাও শঙ্কিত এবং তারা কেউই যাতে বিএনপির অপরাজনীতির শিকার না হন, সেজন্য সবাই মিলেই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান হাছান মাহমুদ।























