বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢল অব্যাহত থাকলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সকালে তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ভারত নিয়ন্ত্রিত তিস্তার উজানে গজলডোবা ব্যারাজের কারণে পানি কখনো বাড়ছে আবার কখনো কমছে। তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুম সূত্র জানায়, সকাল ৬টা থেকে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, উজানের ঢলে পানি ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যে কোন সময় পানি নেমে যেতে পারে।

























