বিচার বিভাগের স্বাধীনতা রহিতকরণ দেশকে ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যাবে : আলোচনায় বক্তারা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ২১০২ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল এর মাধ্যমে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা দেশকে ভয়ানক পরিস্থিতির দিকে টেনে নিয়ে যাবে।
সকালে জাতীয় প্রেসক্লাবের স্বাধীনতা আর কতদূর? শীর্ষক মুক্ত আলোচনায় বক্তারা বলেন, বিদ্যমান সংবিধানে যে পরিমান কাটাছেড়া করা হয়েছে তাতে একে সংস্কারের বিকল্প নেই। তারা বলনে, যদি গণঅভ্যূত্থানকে বৈধ মনে করা না হয়, তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার অধিকাংশই বৈধতা হারাবে। পাশাপাশি বর্তমান সরকারও বৈধতা হারাবে বলে মনে করনে তারা। অধ্যাদেশসমূহ রহিতকরণের মাধ্যমে বর্তমান সরকার অক্ষরে অক্ষরে জুলাই সনদকে পরিত্যাগ করছে বলেও অভিযোগ করনে বক্তারা।


























