বিএনপির আন্দোলনের ফাঁকা বুলি শুনতে শুনতে জনগণ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে
- আপডেট সময় : ০১:৪৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
বিএনপির আন্দোলনের ফাঁকা বুলি শুনতে শুনতে জনগণ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন ,আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই বিএনপির ১২ বছর চলে গেলো।
ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর চারলেন বিশিষ্ট দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের যুক্ত হয়ে ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি বেগম জিয়ার মুক্তির চেয়ে সরকারের অন্ধ সমালোচনা এবং সরকার পতনকেই নিজেদের কৌশল হিসেবে নিয়েছিলো। জনগণও এখন তাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলীয় নেত্রীর মুক্তির জন্য তাদের আগ্রহ যতটা না বেশী, তারচেয়ে বেশী আগ্রহ সরকার বিরোধিতায়। বিএনপিকে অপরাজনীতি এবং ষড়যন্ত্র ও অপপ্রচারে বিনিয়োগ না করে জনঘনিষ্ট ইস্যুতে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে, দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান ওবায়দুল কাদের।



























