বাগেরহাটে গেল পাঁচ দিন ধরে অতি বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ অব্যাহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৭১২ বার পড়া হয়েছে
বাগেরহাটে গেল পাঁচ দিন ধরে অতি বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ অব্যাহত রয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে জেলার শতাধিক গ্রামের কয়েক হাজার পরিবার।
বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম এলাকায় প্রায় দুই শতাধিক পরিবার পানিবন্দি রয়েছেন। ওই এলাকার মাছের ঘের, গোয়ালঘর, পুকুর ডুবে গেছে। একাকার হয়ে গেছে মাঠ ও লোকালয়। শুধু চরগ্রাম নয়, সদর উপজেলার মাঝিডাঙ্গা, ভদ্রপাড়াসহ অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। মোরেলগঞ্জের নিশানবাড়িয়া, বহরবুনিয়া, জিউধরা ইউনিয়নের অধিকাংশ গ্রাম, পৌর শহর, ঢুলিগাতি, তেলিগাতি, সানকিভাঙ্গাসহ ও কচুয়া উপজেলার সাংদিয়া, আফরা, কলমিবুনিয়া, মসনি, নরেন্দ্রপুর, ভান্ডারকোলা, পদ্মনগর সহ জেলার অন্তত শতাধিক গ্রাম প্লাবিত হয়ে জনগণ পানিবন্দি হয়ে পড়েছে।ভেসে গেছে এসব এলাকার মৎস্য ঘের।


























