বাংলাদেশের ওষুধ ১৪০টি দেশে রফতানি হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বাংলাদেশের ওষুধ ১৪০টি দেশে রফতানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোস। দেশীয় উৎপাদকরা ভ্যাকসিন তৈরি করতে পারলে এই পরিসর আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিগত ১৭ বছর সরকারগুলো কোনো ভেন্টিলেটর, মেশিন, ভ্যাকসিন দিয়ে যায়নি দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাইভেট এন্টারপ্রেনারদের সহায়তায় হামের মতো বিপদগুলো মোকাবিলা করেছে সরকার। এ সময় রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের জবাব দিতে আরও দুদিন সময় দেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।






















