০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

বাংলাদেশ ক্রিকেটে আবারও চোটের ধাক্কা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৪২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট দলে আবারও চোটের মিছিল শুরু হয়েছে। একের পর এক ক্রিকেটার ইনজুরিতে পড়ায় গুরুত্বপূর্ণ সিরিজ সামনে রেখে চিন্তায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘদিন ধরে হাঁটুর পুরোনো সমস্যায় ভুগছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বিসিবির পরিকল্পনা অনুযায়ী টেস্ট সিরিজ শেষে অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। তবে আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানা গেছে। চোট নিয়েই তাকে খেলতে হবে বলে ধারণা করা হচ্ছে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, তাসকিন আহমেদ ও নাহিদ রানার মতো শান্তকেও চোট ব্যবস্থাপনার মাধ্যমে মাঠে রাখতে হবে। তবে শুধু শান্ত নয়, দলের তরুণ ক্রিকেটারদের নিয়েও বাড়ছে উদ্বেগ।

পুরোনো চোটে আবারও মাঠের বাইরে বর্ষণ

তরুণ পেসার রোহানতদৌলা বর্ষণকে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বিসিবিকে। ২১ বছর বয়সী এই পেসার পিঠের নিচের অংশের ব্যথার কারণে প্রায় ১৫ মাস মাঠের বাইরে ছিলেন।

চোট কাটিয়ে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স করেন বর্ষণ। এরপর বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডেতে ১২ উইকেট শিকার করেন তিনি।

কিন্তু অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে গিয়ে আবারও পুরোনো চোটে পড়েছেন এই পেসার। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মেরুদণ্ড বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ইমন-জাকিরও চোটে

চোট সমস্যা দেখা দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল ও এইচপি দলের আরও কয়েকজন ক্রিকেটারের। ডানহাতি পেসার ইকবাল হোসেন ইমনও ইনজুরিতে পড়েছেন।

এইচপি দলের হয়ে ত্রিদলীয় টুর্নামেন্টে চার ম্যাচে ১০ উইকেট নেওয়ার পর ‘এ’ দলে সুযোগ পান ইমন। সেখানে বোলিং করার সময় চোট পেয়ে ছিটকে গেছেন ১৯ বছর বয়সী এই পেসার। দেশে ফিরে তার চিকিৎসা শুরু হবে বলে জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ।

এদিকে উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসানও চোটের কারণে দেশে ফিরছেন।

চিকিৎসা সুবিধা বাড়ানোর উদ্যোগ বিসিবির

ক্রিকেটারদের বারবার চোটে পড়ার বিষয়টি মাথায় রেখে চিকিৎসা ব্যবস্থাও উন্নত করার উদ্যোগ নিয়েছে বিসিবি। কয়েকটি আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনার পরিকল্পনা করছে বোর্ড।

এর মধ্যে রয়েছে পোর্টেবল চিকিৎসা ও রোগ নির্ণয় সুবিধা। আল্ট্রাসাউন্ড, শকওয়েভ থেরাপি ও এক্স-রে সুবিধা চালুর বিষয়েও ভাবছে বিসিবি। এসব সুবিধা ক্রিকেটারদের পাশাপাশি বোর্ডের কর্মকর্তা ও মাঠকর্মীরাও ব্যবহার করতে পারবেন।

চোটের এই ধাক্কা সামলে ক্রিকেটারদের দ্রুত মাঠে ফেরানোই এখন বিসিবির অন্যতম বড় চ্যালেঞ্জ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ ক্রিকেটে আবারও চোটের ধাক্কা

আপডেট সময় : ১১:৫২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬