১১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

বসুন্ধরার কয়েকটি সংবাদমাধ্যমে প্রশাসক নিয়োগের দাবি ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:৩২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ১৫৮৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। এ বিষয়ে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি।

লিখিত আবেদনে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম— কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দ্য ডেইলি সান, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন এবং বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের বিরুদ্ধে প্রশাসক নিয়োগের দাবি জানানো হয়। উক্ত আইনজীবীর অভিযোগ, এই গণমাধ্যমগুলো পেশাদার সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করে একটি বিশেষ করপোরেট ও ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থ রক্ষায় এবং অনৈতিকভাবে জনমত প্রভাবিত করার চেষ্টায় ব্যবহৃত হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক কার্যক্রম তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। তবে এ বিষয়ে বসুন্ধরা গ্রুপ কিংবা সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বসুন্ধরার কয়েকটি সংবাদমাধ্যমে প্রশাসক নিয়োগের দাবি ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের

আপডেট সময় : ০৮:৩২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬