বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১৬১২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নেতৃবৃন্দ।
দুপুরে প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবাহান চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় প্রেস কাউন্সিলার সদস্য নুরে জান্নাত সীমা, ডিইউজে সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রেস কাউন্সিল সচিব মোহাম্মদ শাহ আলমসহ টুঙ্গিপাড়া উপজেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হন।



























