০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ফুটবল বিশ্বকাপে প্রত্যাবর্তনের গল্প লিখলো স্পেন

এস. এ টিভি
  • আপডেট সময় : ০২:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ১৫৮৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফা ফুটবল বিশ্বকাপে প্রত্যাবর্তনের গল্প লিখলো স্পেন। ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন স্পেনিশরা। নির্ধারিত সময় গোলশূন্য হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। যেখানে ১০৬ মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লা রোহা’রা। এদিকে শিরোপা ধরে রাখতে ব্যার্থ হয় আলবিসেলেস্তেরা।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় দুই জায়ান্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল স্পেনের দখলে। শুরুতেই আক্রমণে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু গোল করতে ব্যর্থ হন লামিনে ইয়ামাল। তার নেয়া দুর্বল শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

ম্যাচের ৩৯ মিনিটে মিকেল ওইয়ারসাবালের দুর্দান্ত শট ঠেকিয়ে দেন মার্তিনেজ। এরপর একের পর এক আক্রমণ করলেও ফিনিশিং ব্যর্থতায় গোলের দেখা পাচ্ছিলো না লা রোহা’রা। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা ও স্পেন।

এদিকে শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলকে এদিন একটি সুযোগও তৈরি করতে দেয়নি স্প্যানিশ রক্ষণভাগ। ১৯৬৬ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচের প্রথমার্ধে একটিও শট নিতে পারেনি আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধেও টানা আক্রমণ চালিয়ে যায় লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগে চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তাদের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ৯৪ মিনিট পর্যন্ত ১০টি সেভ করেছেন মার্তিনেজ।

ম্যাচের ৯৩ মিনিটে ফাউল করলে দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। ফলে ১০ জনের দলে পরিনিত হয় আর্জেন্টিনা। তখন আরও কিছুটা কোনঠাসা হয়ে পড়ে লিওনেল মেসিরা। পরে নির্ধারিত সময়ে কোন গোল না হলে ফলে ম্যাচে গড়ায় অতিরিক্ত সময়ে।

যেখানে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্পেন। বদলি হিসেবে নেমে ১০৬ মিনিটে দলের একমাত্র জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস। বিশ্বকাপ ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে গোল করা ইতিহাসের মাত্র পঞ্চম ফুটবলার হন তোরেস।

১১৩ মিনিটে দ্বিতীয় গোল করেন ফেরান তোরেস। কিন্তু অফসাইডে বাতিল হয় সেই গোল। শেষ মুহূর্তে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষ রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় আলবিসেলেস্তার ফরোয়ার্ডরা।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে স্পেন। এই জয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ ট্রফি ঘরে তুলল স্পেনিশরা। অন্যদিকে, শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো আর্জেন্টিনাকে। এর মধ্য দিয়েই ৩৯ বছর বয়সে হৃদয়ভাঙা পরাজয়ে শেষ হলো লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফুটবল বিশ্বকাপে প্রত্যাবর্তনের গল্প লিখলো স্পেন

আপডেট সময় : ০২:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬