ফতুল্লায় চাঁদা না পেয়ে তিনজনকে কুপিয়ে জখম
- আপডেট সময় : ১২:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১৬৯১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা না পেয়ে ভাংচুর ও কুপিয়ে তিনজনকে জখম করেছে সন্ত্রাসী সাব্বির বাহিনী। পুলিশ এলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা। পরে অভিযানে সাব্বিরের স্ত্রীকে প্রায় দুই হাজার পিস মাদকসহ গ্রেফতার করা হয়।
শনিবার রাত ১টায় মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় এক ব্যক্তির কাছে চাঁদা চেয়ে না পেয়ে ভাংচুর ও কুপিয়ে মিজান, কুদরত ও জনিকে জখম করে সাব্বির বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ককটেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে অতিরিক্ত পুলিশ সাব্বিরের বাসায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ তার স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেফতার করে। অন্তরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী সাব্বিরের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে আটক করা হয়েছে। মূলহোতা সাব্বির এখনো পলাতক।























