বেলজিয়াম সফরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ২৪০৭ বার পড়া হয়েছে
বেলজিয়াম সফরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে সেখানে তিনি ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বেলা ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
ফ্লাইটটি ব্রাসেলস সময় সন্ধ্যা পৌনে ৭টায় ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বেলজিয়াম সফরকালে প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেয়ার ফাঁকে বিভিন্ন ইউরোপীয় দেশের নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন। ২৭ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।























