০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

পাকিস্তানে ফাতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরিক্ষামূলক উৎক্ষেপণ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ১৫৭৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তান সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতেহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরিক্ষামূলক উৎক্ষেপণ করেছে। দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, উন্নত অ্যাভিওনিকস ও আধুনিক ন্যাভিগেশন প্রযুক্তিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উৎক্ষেপণের মাধ্যমে সেনাদের প্রশিক্ষণ, বিভিন্ন কারিগরি সক্ষমতা যাচাই এবং নির্ভুলতা ও টিকে থাকার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অন্তর্ভুক্ত উপ-ব্যবস্থাগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা হয়েছে।

এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন (এসপিডি), আর্মি রকেট ফোর্স কমান্ড এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া সংশ্লিষ্ট কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন। দেশীয়ভাবে তৈরি ফাতেহ সিরিজের এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণকে সংশ্লিষ্ট মহল প্রশংসা করেছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট , প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক ও বেসামরিক নেতৃত্ব এ সাফল্যে সংশ্লিষ্টদের প্রযুক্তিগত দক্ষতা, নিষ্ঠা ও অঙ্গীকার-এর প্রশংসা করেন। এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ৭৫০ কিলোমিটার পাল্লার ফাতেহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরিক্ষামূলক উৎক্ষেপণ করে। গত বছরের মে মাসে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে ১২০ কিলোমিটার পাল্লার ফাতেহ সিরিজের আরেকটি ক্ষেপণাস্ত্রও পরীক্ষা করা হয়। এছাড়া গত এক মাসে পাকিস্তান নৌবাহিনীও তৈমুর এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ একাধিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাকিস্তানে ফাতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরিক্ষামূলক উৎক্ষেপণ

আপডেট সময় : ০৪:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬