০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:০৭:২১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ১৫৩১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিতে আসছিল বোয়িং ৭৩৭ প্লেনটি। মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটের দিকে দেশটির দক্ষিণ প্রান্তের শহর করাচির উপকূলের কাছে প্লেনটির নেভিগেশন সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এরপর প্লেনটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

করাচি ভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন কোম্পানি কে-২ এয়ারওয়েজ প্লেনটি পরিচালনা করতো। আজ কে-২ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানায়, প্লেনে থাকা পাঁচ ক্রুর পরিচয় নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তারা পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষসহ অন্যান্য সরকারি সংস্থাকে পূর্ণ সহযোগিতা করছে। সংস্থাটি বলছে, আমরা আন্তরিকভাবে আমাদের সহকর্মীদের নিরাপত্তার জন্য প্রার্থনা করে যাচ্ছি। এদিকে, ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ এর প্রাথমিক তথ্য অনুযায়ী, প্লেনটি নিখোঁজ হওয়ার আগে এর উচ্চতায় আকস্মিক বড় ধরনের ওঠানামা দেখা যায়। এরপর এটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ বিমানটির সন্ধানে নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা যৌথভাবে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালাচ্ছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

আপডেট সময় : ০৫:০৭:২১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬