পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ইতিহাসে স্থান করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। স্থানীয় সময় বেলা ১২টায় কলকাতার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে এ শপথ অনুষ্ঠান হয়।
এই দিন শুভেন্দুর পাশাপাশি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও ৫ জন। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর পর শপথ নেন দিলীপ ঘোষ। তার পর অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। ৪ মে রাজ্যের ভোটের ফল ঘোষিত হয়েছে। ২০৭টি আসন পেয়ে ক্ষমতায় আসে বিজেপি। আর এর মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হয়।























